ইদের দিন ও ঈদের পরের দিন কি ট্রেন চলবে ২০২৬

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার রহমতে পবিত্র ঈদুল আযহা ২০২৬ এর আনন্দ সবার মাঝে ছড়িয়ে পরুক এই কামনায় শুরু করছি। ঈদের দিন কি ট্রেন বন্ধ থাকে ? ইদের দিন কি ট্রেন চলবে ? ঈদের পরের দিন কি ট্রেন চলবে ? এই প্রশ্নগুলো অনেকের মনেই রয়েছে কিন্ত সঠিক এবং অফিসিয়াল নিউজ অনেকেই জানেন না।

Rail Seba টিম সবসময় সঠিক তথ্য সবার নিকট সবার আগে পৌঁছে দেয়। ঈদের দিন এবং ইদ পরবর্তী ট্রেন যাত্রার বিস্তারিত সময়সূচী জানিয়ে দেওয়া হবে এই পোস্টে।

ঈদের পরের দিন কি ট্রেন চলবে

ঈদের দিন কি ট্রেন বন্ধ থাকে ?

পবিত্র ঈদুল আযহা ২০২৬ এ বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়ম অনুসারে, ঈদের দিনে সকল আন্তঃনগর, লোকাল, মেইল এবং এক্সপ্রেস ট্রেন সমুহ বন্ধ থাকবে। তবে ঈদের জামায়াত উপলক্ষে বিশেষ কিছু ট্রেন চলাচল করবে।

তাই বলা যায় ঈদের দিন কিছু কিছু লোকাল ট্রেন ছাড়া সকল আন্তঃনগর ট্রেন বন্ধ থাকে। তবে এখন প্রশ্ন ঈদের দিন তাহলে কোন কোন ট্রেন চলবে , তাই না ?

ঈদের দিন কোন কোন ট্রেন চলবে ?

পবিত্র ইদের দিন কি ট্রেন চলবে নাকি চলবে না, অনেকেই জানেন না। বলে রাখি এদিন কিশোরগঞ্জের শোলাকিয়ার জামে মসজিদে ঈদের জামায়াতের জন্য বিশেষ ট্রেনটি প্রতিবারের ন্যায় এবারও চালু থাকবে। এছারাও আরও ৩টি ট্রেন চলাচল করবে।

১। চট্টগ্রাম মেইল

চট্টগ্রাম টু ঢাকা রুটে ০১ নং চট্টগ্রাম মেইল ট্রেনটি ঈদের দিন চলাচল করবে নির্দিষ্ট সময়সূচী অনুসারে। এই ট্রেনটির কোন সাপ্তাহিক বন্ধ নেই।

চট্টগ্রাম মেইল ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে। যাত্রাপথে সকল স্টেশনে যাত্রা বিরতি শেষে সর্বশেষ ঢাকা কমলাপুর পর্যন্ত চলাচল করে।

২। নকশিকাঁথা কমিউটার

ঢাকা টু খুলনা রুটের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পরিচিত ট্রেন এই নকশিকাঁথা কমিউটার ট্রেন। এবারের ঈদের দিনে এই ২৫ নং কমিউটার ট্রেনটি চলবে।

ট্রেনটি রাত ১১ টায় খুলনা ষ্টেশন থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট ষ্টেশন সমুহে যাত্রা বিরতি করে সর্বশেষ ঢাকা পৌছায় সকাল ০৯টা ১০ মিনিটে।

৩। ভাওয়াল এক্সপ্রেস

ঢাকা টু জামালপুর রুটে এই ট্রেনটি চলাচল করে থাকে অনেকেই চিনেন। অনেকেই একে কম্পিউটার ট্রেন বলে থাকেন। ট্রেনটি রাত ০৮টা ১৫ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে ময়মনসিংহ স্টেশনে পৌছায় রাত ১১টা ৫০ মিনিটে।

৪। শোলাকিয়া ইদ স্পেশাল

০৫ নং শোলাকিয়া ইদ স্পেশাল ট্রেনটিও ঈদের দিনে চলাচল করবে। ট্রেনটি ভৈরব বাজার থেকে ছেরে যাবে ভর ০৬ টায় এবং কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ০৮ টায়।

ঈদের পর দিন কি ট্রেন চলবে ২০২৬

২০২৬ সালে ঈদের পর দিন কি ট্রেন চলবে কিনা অনেকেই জানেন না। হ্যাঁ, ঈদের পর দিন থেকে যথারীতি ট্রেনসমুহ চলবে। যেসমস্ত ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকার কথা সে ট্রেনগুলোও ঈদের পর দিন চলবে। কেননা ইদ উপলক্ষে ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে।

তার মানে আগামী ২৮ তারিখ পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হলে, ঈদের পরদিন তথা ২৯ তারিখ থেকে সকল আন্তনগর, লোকাল, কমিউটার এবং এক্সপ্রেস ট্রেন সমুহ চলবে। এছারাও ইদ উপলক্ষে যে ১০ টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে সেগুলোও চলবে।

ঈদের যাত্রার সময় সবসময় অফিসিয়াল ওয়েবসাইট (eticket.railway.gov.bd) থেকে অথবা রেল সেবা ( Rail Seba) অ্যাপ থেকে টিকেট সংগ্রহ করুন। কেননা অযথা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে টিকেট কিনে প্রতারিত হবেন না।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *